কুমিল্লা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় প্রাইভেটকারে থাকা ২ যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ সাইফুল (৩০) ও মোয়াজ্জেম (৩২)। তাদের বাড়ি কুমিল্লা সদর (দণি) থানা এলাকার কাজীপাড়ায়।
রবিবার সকাল ৮টার দিকে কুমিল্লা সদর উপজেলার দয়াপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মামুন এক্সপ্রেস নামের একটি বাস দয়াপুরের অ্যাডভান্সড ফিলিং স্টেশনের সামনে প্রশিণরত একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ওই প্রাইভেটকারে থাকা ২ যুবক ঘটনাস্থলেই মারা যান।


