১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি জানান, সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত অধিদফতরের অনুমতি পাওয়া গেলেও পুলিশের অনুমতি পাননি তারা।
এসময়, গতকাল অনুষ্ঠিত ৩য় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে মর্মে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে জনগণের সঙ্গে রসিকতা বলেও মন্তব্য করেন রিজভী।


