সুনামগঞ্জের মধ্যনগরে বিদ্যুস্পর্শে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মধ্যনগর থানার রামদিঘায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মধ্যনগরের চামারদানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার সমকালকে জানান, বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে তাদের মৃত্যু হয়।


