বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউপি ভোট: সুনামগঞ্জে ৬৬ চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন

sunamganjসুনামগঞ্জের ২৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৬৬ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির সাতজন এবং জাতীয় পার্টির নয়জন রয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ এবং দোয়ারাবাজার উপজেলার ২৬টি ইউপিতে গত শনিবার ভোট হয়। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, একজন প্রার্থীকে গ্রহণকৃত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এর কম পেলে তিনি জমা দেওয়া জামানতের টাকা ফেরত পাবেন না।

ভোটের ফলাফল থেকে জানা গেছে, ভোটের হিসাব অনুযায়ী সুনামগঞ্জের এই তিন উপজেলার মধ্যে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউপি ছাড়া অন্য ২৫টি ইউপিতে ৬৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া অন্যরা স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আরও পড়ুন