বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে এবার জাহাজ মালিকরা ধর্মঘটে : নৌযান চলাচল বন্ধ

102376_CTG-Jahaj-Faiচট্টগ্রামে এবার ধর্মঘটে নেমেছেন জাহাজ মালিকরা। ফলে  বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে নৌযান চলাচল। বন্দরের বহির্নোঙরে বিভিন্ন মাদার ভেসেল থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। লাইটার জাহাজ মালিকরা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সিরিয়ালে জাহাজ দিচ্ছেন না।

লাইটারেজ জাহাজ মালিকরা পণ্য খালাস ও পরিবহনের জন্য তাদের জাহাজ সিরিয়াল না দিলেও বিভিন্ন সিমেন্ট কারখানা মালিকদের নিজস্ব জাহাজগুলো চলছে এবং পণ্য খালাস ও পরিবহন করছে। তবে বহির্নোঙরে অবস্থানরত ৬২টি মাদার ভেসেল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য খালাস বন্ধ রয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন বিসিভোয়ার সিনিয়র সহসভাপতি খুরশিদ আলম সাংবাদিকদের বলেন,
জানা যায়, সরকার-নির্ধারিত শ্রমিকদের বেতনকাঠামো কার্যকর করা আমাদের পক্ষে কঠিন। পণ্য খালাস ও পরিবহনে নিয়োজিত জাহাজগুলোর ৭০ শতাংশের ক্ষমতা ১ হাজার ২০০ টনের নিচে। প্রস্তাবিত মজুরি হার কার্যকর করলে যে খরচ বেড়ে যাবে, তা পরিশোধ করতে গেলে এ ধরনের জাহাজগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়বে।

তিনি বলেন, শ্রমিকদের যে মজুরি হার নির্ধারণ করা হয়েছে, এতে আমাদের কোনো মতামত নেয়া হয়নি। তাই আমরা সেটা প্রত্যাখ্যান করছি।

এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিক আলম বলেন, সরকার আমাদের দাবির সঙ্গে একমত তাই নীতিগতভাবে আমরা ধর্মঘট প্রত্যাখ্যান করেছি। কিন্তু এখন মালিকরা জাহাজ চালু রাখবেন কি না, সেটা তাদের সিদ্ধান্ত।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি নয় হাজার টাকা নির্ধারণ করা হলে নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেন। কিন্তু ওইদিন সভার একপর্যায়ে জাহাজ মালিকরা সভাস্থল ত্যাগ করেন।

এদিকে শ্রমিকদের নতুন হারে মজুরি পরিশোধ করা সম্ভব নয় উল্লেখ করে লাইটারেজ জাহাজ মালিকরা বুধবার থেকে পণ্য খালাস ও পরিবহনের জন্য ওয়াটার ট্রান্সপোর্ট সেলের জাহাজ সিরিয়াল দেয়া বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন