বুধবার ৪ নভেম্বর ২০২৬

আঙুলের ছাপে সিম নিবন্ধন ৩০ এপ্রিল রাত দশটায় শেষ

biomatricআঙুলের ছাপে (বায়োমেট্রিম পদ্ধতি) সিম পুনঃনিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত। এর মধ্যেই অনিবন্ধিত সিমগুলো পুনঃনিবন্ধন করে নিতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা সাফ জানিয়ে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বলেন, ‘৩০ এপ্রিলই বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। অনিবন্ধিত সিম ১ মে থেকে ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিম নিবন্ধনের জন্য মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ও এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা দেওয়া কেন্দ্রগুলো শনিবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তারানা আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ে নিবন্ধন শেষ হবে। তবে এক কোটি ২১ লাখ গ্রাহক রেজিস্ট্রেশনের জন্য এসে আঙ্গুলের ছাপ না মেলায় ও জন্ম, তারিখ ভুল হওয়ায় জটিলতায় পড়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন