বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৪তম বিসিএসের ১৩০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ

bcs-result-jpg-ed-31086৩৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৩০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।

বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও ক্যাডার পদ না পাওয়া এই ১৩০ জনকে ‘শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কোটার ভিত্তিতে’ সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি।

এছাড়া তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ০২৮২৫৭, ০৯৮৪৭১ এবং ১০৯৭৪৪ রেজিস্ট্রেশনধারীর ফলাফল স্থগিত করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন গঠিত তদন্ত কমিটির কাছে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র/প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

এর আগে ৩৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে কমিশন।

তবে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

এর আগে বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পাননি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালাও সংশোধন করে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় শ্রেণির পদেও নিয়োগ দেওয়া হবে।

 পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন:

আরও পড়ুন