বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে দুইজন গুলি করে ও কুপিয়ে হত্যা

085859laxmipur_sm1_426574736লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৮) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৮)। তারা পরস্পর প্রতিবেশী ও সম্পর্কে চাচা-ভাতিজা। বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন,  নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তারপরে বিস্তারিত বলতে পারবো।

আরও পড়ুন