বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২৭ আমর্ড পুলিশ সদস্য আহত

accident_11372_1461901311বরিশালে সড়ক দুর্ঘটনায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৭ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়াকে কেন্দ্র করে আর্মড পুলিশের সদস্যরা সেখানে যাচ্ছিলেন। আর্মড পুলিশের বহনকারি বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ২৭ আর্মড পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন