শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কিশোরীকে যৌন হয়রানির দায়ে ইমামের কারাদণ্ড

shisযৌন হয়রানির অভিযোগে আব্দুল লতিফ (৩০) নামে এক মসজিদের ইমামের কারাদণ্ড হয়েছে। নীলফামারীর ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম ওই ইমামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের পর তাকে এই দণ্ড দেওয়া হয়।

নির্যাতনের শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী। অভিযুক্ত  সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, কুটিরডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে লতিফ(৩০) একই গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনেকদিন ধরেই যৌন হয়রানি করে আসছিল।

অভিযোগে জানা গেছে, ডিমলার কুটিরডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের বিবাহিত ছেলে ও কুটিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ একই গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন।

এ ঘটনায় ছাত্রীটি ভ্রাম্যমান আদালতে অভিযোগে করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লতিফকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় দন্ড বিধির ৫০৯ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন