বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার, কর্মসূচি প্রত্যাহার

20ytyth_11538_1462082446আন্দোলনের মুখে অবশেষে নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেয়া হবে।

রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠক শেষে বেকার নার্স সভানেত্রী রিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর আশ্বাসে নার্সদের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন