বুধবার ৪ নভেম্বর ২০২৬

পেট কেটে ভ্রূণ হত্যা, ১০০ বছর জেল!

dynel-lane-child-killerএক মহিলার পেট কেটে তার গর্ভস্থ ভ্রূণকে হত্যা করার দায়ে আরেক মহিলাকে ১০০ বছর জেলের সাজা দিয়েছে আদালত। ঘটনার এক বছর পর বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত থেকে এই রায় আসে।

অভিযুক্তের নাম ড্যানিয়েল লেন। বয়স বছর ৩৫। এক বছর আগে ওইদিন মিশেল উইলকিনস বন্ধু লেনের বাড়িতে এসেছিলেন গল্প করতে। ঘুণাক্ষরেও জানতেন না, তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে। কথায় কথায় অনেক দেরি হয়ে গেলে শপিংয়ের জন্য বেরোতে যান মিশেল উইলকিনস। সেই সময়ই তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে লেন। প্রথমে মিশেলের ঘাড়ে একের পর এক আঘাত করে তাঁকে মাটিতে ফেলে দেয় লেন। তারপর তাঁকে টেনেহিঁচড়ে বেডরুমে নিয়ে গিয়ে মুখে বালিশ চেপে ধরে। প্রাণপণে লেনকে সরাতে চেষ্টা করলেও ব্যর্থ হন মিশেল। এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর যখন জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন পেটে অসহ্য যন্ত্রণা। রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। একটা ঘরের মধ্যে তাঁকে বন্ধ করে রাখা হয়েছে। কোনও রকমে ফোন হাতে নিয়ে পুলিসকে ফোন করেন মিশেল।

অন্যদিকে, অজ্ঞান হতেই পেট কেটে মিশেলের গর্ভস্থ কন্যাভ্রূণ অরোরাকে বের করে নেয় ড্যানিয়েল। তারপর তাকে ফেলে বাথরুমের বাথটাবে। পরে হাসপাতালে গিয়ে তাকে নিজের বাচ্চা বলে দাবি করে লেন। চিকিৎসকরা অরোরাকে মৃত বলে জানান। খবর জি নিউজের।

আরও পড়ুন