জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে যোগ দিয়েছেন কর্নেল জিয়াউল আহসান। এর আগে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) পদে দায়িত্বরত ছিলেন। সেখান থেকে তাকে এনএসআই পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
একইসঙ্গে তাকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়।
আজ সকালে জিয়াউল আহসান এনএসআইয়ের দায়িত্ব গ্রহণ করেন। র্যাবের নতুন এডিজি নিযুক্ত করা হয়েছে কর্নেল আনোয়ার লতিফ খানকে। এর আগে তিনি সিরাজগঞ্জের র্যাব-১১ এর অধিনায়ক ছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজান এসব তথ্য জানিয়েছেন।



Leave a Reply