এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১১ই মে প্রকাশ করা হবে। সোমবার শিক্ষাসচিব সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।
ওই দিন ফলাফলের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ফল ঘোষণা করা হবে।
গত ১লা ফেব্রুয়ারি এ পরীক্ষা শু হয়ে ১৪ মার্চ শেষ হয়।


