বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দর্জি নিখিল হত্যা: ৩ আসামি ৬ দিনের রিমান্ডে

Tangail1462186959টাঙ্গাইলের গোপালপুরে সংখ্যালঘু দর্জি নিখিল চন্দ্র জোয়ারদারকে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন তিনজনকে ৩দিন করে ৬দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।

এরা হলেন- গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া, স্থানীয় এক মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম ও স্থানীয় ঝন্টু মিয়া।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭দিনের রিমান্ড আবেদন করে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচার অঞ্জন কান্তি দাস রিমান্ড মঞ্জুর করেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহফিজুর রহমান জানান, টাঙ্গাইলের গোপালপুরে সংখ্যালঘু নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে শুক্রবার (২৯ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র (৫০) ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার ট্রেইলারিং এর দোকানে কাজ করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তারা সেখানে একটি ব্যাগ ফেলে যায়। যার মধ্যে বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায়। এ ব্যাপারে পরদিন (৩০ এপ্রিল) মামলা দায়ের হয়। ১ মে মামলা ডিবিতে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, ২০১২ সালে নিখিল স্থানীয় এক ব্যক্তির সাথে ধর্ম নিয়ে তর্কের সময় হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছিলেন। পরে এলাকায় তার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করলে প্রায় তিনমাস হাজত বাস করে। গত প্রায় একবছর আগে বাদী মামলাটি তুলে নেয়।

আরও পড়ুন