নাটোরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আবদুর রাজ্জাক (৩৬)। তিনি সদর উপজেলার টেবাড়িয়া গ্রামের আবদুল মোমিনের ছেলে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, সোমবার রাতে কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, আবদুর রাজ্জাক সোমবার রাতে বাঘাতিপাড়া উপজেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে তিনি বাসায় ফেরেনি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
সদর সার্কেলের এএসপি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, যুবলীগ নেতা আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় নিশ্চিত করেননি তিনি।


