বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে ২ ভাই আটক

Handcuff-সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে কক্সবাজারের রামু থেকে দুই ভাইকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা শিবিরের কর্মী। তাদের নাম রাশেদুল কবির (২০) ও খালেদ হোছাইন (১৭)।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলোয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, খালেদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। তাই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার বড় ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন