ছাত্রীকে যৌন হয়রানির মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।
কলাবাগান থানার এসআই ঠাকুর দাশ বলেন, শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা হয়। এরপর রাতেই তাকে নিজ ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানার ওসি মো. ইকবাল বুধবার সকালে জানান, মঙ্গলবার রাতে মাহফুজুর রশিদকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট এলাকার নিজ ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষককে গত শনিবার সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষক মাহফুজুর রশিদ বিভিন্ন সময় বিভাগের ছাত্রীদের যৌন হয়রানি করেন। সম্প্রতি একটি ঘটনার বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
এরপর সংশ্লিষ্ট ছাত্রীকে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেন মাহফুজুর রশিদ। এর প্রতিবাদে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


