হবিগঞ্জে হত্যা মামলার আসামি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বাদী পক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের তাউছ মিয়ার ছেলে লিটন মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের জহুর আলী হত্যা মামলারর আসামি লিটন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে ঘুরাফেরা করলে বাদী আব্দুল আওয়ালসহ একদল লোক লিনটকে গ্রামের ভেতরে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান। এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে জহুর আলীর ছেলে রিংকু মিয়াকে আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।



Leave a Reply