বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বজ্রপাতে ৩ জনের মৃত্যু সিরাজগঞ্জে

bojroplathসিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার এনায়েতপুর থানার বেতিল চর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম (২৬), শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের ছালা-ছাপড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫১) ও একই ইউনিয়নের ডায়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে সোহেল রানা (৩২)।

নিহতদের পরিবারের বরাত দিয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ‘আব্দুল হালিম এনায়েতপুর নৌকাঘাট থেকে বাড়ি ফিরছিলেন। আর জাহাঙ্গীর ও সোহেল রানা মাঠে কাজ করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পরিবার তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন