বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনির দায়িত্বে থাকা বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ

bgbজামালপুরের মাদারগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নাম মাহমুদুল হাসান। শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা অডিটরিয়ামের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডিউটি করতে তিনি বৃহস্পতিবার মাদারগঞ্জে আসেন। তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপদ মণ্ডল।

রামপদ মণ্ডল আরও জানান, মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিউটি করতে গত বৃহস্পতিবার জামালপুরের আসেন ৩৫ বিজিবির সদস্য সিপাহী মাহমুদুল হাসান (২২)। শনিবার তিনি নির্বাচনের ডিউটি করছিলেন। উপজেলা কমপ্লেক্সে তাদের থাকার জায়গা ছিল। বিকেল ৪টার দিকে তিনি নিজের বন্দুক নিয়ে উপজেলা অডিটরিয়াম হল রুমের বাথরুমে যান। পরে বাথরুম থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলার বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ‘আত্মহত্যার’ কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন