বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চতুর্থ ধাপেও আ’ লীগের বিপুল বিজয়

online-final-599_12193_1462647838চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ ধাপে শনিবার দেশের ৪৬ জেলার ৮৮টি উপজেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়।

রাত ১টা পর্যন্ত ৫৯৯টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ৩৯৪টি, বিএনপি মনোনীত প্রার্থীরা ৬০টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা ৭টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৩৫টি ও অন্যান্য দল মনোনীত প্রার্থীরা ৩টিতে জয় পেয়েছেন।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে। নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, নরসিংদী ও রাজশাহীতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

এর আগে ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপ, ৩১ মার্চ দ্বিতীয় ধাপ ও ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগ বিপুলভাবে জয়লাভ করেছিল।

আরও পড়ুন