রাজধানীর মিরপুর এলাকায় ক্ষমতাসীন দুই সংসদ সদস্যের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে।রবিবার বেলা সাড়ে ১১ টায় মিরপুর ১ নম্বর গোল চক্করে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও নড়াইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আহমেদ তুহিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরোধিতা করে দুই সংসদ সদস্যের সমর্থকদের মিছিল বের করে। মিছিল দুইটি মিরপুরের ১ নম্বর সেকশনের মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতু গুরুতর আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এছাড়া দুই পক্ষের সংঘের্ষ জাকির, মনিরুল ও আল-আমিনসহ সাতজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কোন কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেটি এখনো জানা যায়নি। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মিরপুর বিভাগের উপকমিশনার কায়েমুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনার চেষ্টা চলছে।



Leave a Reply