মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। সোমবার বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল রায়ের কপি নিয়ে যান।
ট্রাইব্যুনালের আনুষ্ঠানিকতা শেষে রায়ের কপি কারাগারে পাঠানো হবে। এরপর রায়ের কপি কারাগারে পৌঁছার পর শুধু নিজামী নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন।
অবশ্য মতিউর রহমান নিজামীও ক্ষমা চাইছেন না বলে জামায়াত ও নিজামীর পরিবার সূত্রে জানা গেছে।


