বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এক টাকায় ভবন ব্র্যাককে দেয়া হয়েছে কেন? স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

cabinat44উদারাময় নিরাময় কেন্দ্রকে (আইসিডিডিআরবি) তার সরকারের দেয়া ভবনটি কী করে এক টাকার বিনিময়ে ব্র্যাককে দেয়া হলো তার জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভবনটি ফেরানোর ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশও দিয়েছেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তার ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের মেয়াদে আইসিডিডিআরবিতে একটি ভবন নির্মাণ করে দেয়া হয়েছিল। সেই ভবনটি পরবর্তীতে এক টাকার বিনিময়ে ব্র্যাককে দেয়া হয়েছে কেন? স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে এ বিষয়ে জানতে চান তিনি।

তিনি আরো বলেন, যেখানে রোগীদের তাঁবুতে থেকে চিকিৎসা নিতে হয় সেখানে ভবন বিক্রি করার কারণ কী?

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে স্বাস্থ্য সচিব বিষয়টি জানেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং বলেন এটা সঠিক হয়নি।

কীভাবে ভবনটি ফেরত আনা যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে সচিবকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন