বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘরে গোপনে ক্যামেরা বসিয়ে স্ত্রীর পরকীয়া ধরলেন স্বামী

Hidden-camস্বামী কিছুদিন ধরেই আঁচ করতে পারছিলেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত হয়ে পড়েছে। কিন্তু হাতেনাতে প্রমাণ পাচ্ছিলেন না কিছুতেই। স্ত্রী নানাভাবে চালাকি করে স্বামীকে ফাঁকি দিয়ে নিজ বাসাতেই এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছিল। স্ত্রী তার পুরুষবন্ধুর সঙ্গে শয্যায়ও মিলিত হতেন।

ভারতের বেঙ্গালুরুর ৩১ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঘরে এক টুকরো সিগারেট খুঁজে পান। স্ত্রীকে বারবার প্রশ্ন করলেও, কোনও না কোনও ছুতোয় স্ত্রী সত্যি স্বীকার করতেই চাইতেন না! তারপরেই ওই ইঞ্জিনিয়ার মনস্থির করে ফেলেন, প্রযুক্তি ও ব্যক্তিগত মেধাকে কাজে লাগিয়ে স্ত্রীয়ের অবৈধ সম্পর্ক ফাঁস করে দেবেন৷ সেইমতো প্রথমে লিভিং রুমের ঘড়ির পিছনে একটি সিসিটিভি ক্যামেরা লাগান। কিন্তু তাতে কোনও ফুটেজ ধরা না পড়ায় বেডরুমে ও রান্নাঘরে আরও দুইটি সিসিটিভি বসান।

একইসঙ্গে স্ত্রীয়ের ফোনের সঙ্গে নিজের ল্যাপটপ ‘সিনক্রোনাইজড’ করে রাখেন ওই ব্যক্তি। গোটা প্রক্রিয়াটাই চলে নিখুঁতভাবে৷ একটি রিমোট সার্ভার থেকে স্ত্রীয়ের মোবাইলে কে ফোন করছে, কী কথা বলছে- সবটাই জানতে পারতেন ওই ইঞ্জিনিয়ার। ওই ব্যক্তি এমন কোনও প্রমাণ মেলার অপেক্ষা করছিলেন, যা আদালতে পেশ করলে অন্তত ডিভোর্স মেলে৷ কারণ, বহুগামী স্ত্রীয়ের সঙ্গে এক ছাদের নিচে ঘর করা সম্ভব হচ্ছিল না ওই ব্যক্তির পক্ষে।

সুযোগ এসেও গেল একদিন। ওই ব্যক্তির স্ত্রী তাঁর বয়ফ্রেন্ডকে ফোন করে গর্ভনিরোধক আনতে বলেন। অভিযুক্ত মহিলার বয়ফ্রেন্ড বেঙ্গালুরু মেডিকেশন সেন্টার থেকে ওষুধ কেনেন। সেই সঙ্গে বেডরুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তাঁদের দুজনের যৌনদৃশ্য।

প্রমাণ হাতে পেয়ে আর দেরি করেননি ওই ইঞ্জিনিয়ার। আদালতের কাছে সমস্ত প্রমাণ-সহ ডিভোর্সের মামলা দায়ের করেন।

তাঁর আইনজীবী জানিয়েছেন, হাতেনাতে ধরা পড়ে গিয়ে স্ত্রী আদালতে আর বিশেষ কিছুই বলতে পারেননি। তিন বছরের কন্যাসন্তানের হেফাজত পেয়েছেন ওই ইঞ্জিনিয়ার। স্ত্রীকে কোনও খোরপোষ দিতে হচ্ছে না! কারণ, আদালত ওই ব্যক্তির স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে।

গত সপ্তাহে দেওয়া আদালতের রায় দুপক্ষই আদালতের মেনে নিয়েছেন।

আরও পড়ুন