বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপি সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত: আওয়ামী লীগ

awamileagueবিএনপি সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার বড় প্রমাণ মোসাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা এবং তাদের সহায়তা চাওয়া। বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ বলেন, তাই বিএনপি কোন রাজনৈতিক দল নয়, বিএনপি পাকিস্তানের আদর্শে লালিত একটি রাজনৈতিক দল। আর বেগম খালেদা জিয়া মুলত এ দেশের মানুষের কোন নেতা নন, তিনি পাকিস্তানের এজেন্ট।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার জরিপে বর্তমান সরকার দেশের শতকরা ৭০ ভাগ মানুষের জনপ্রিয়তায় রয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর জনগণদ্বারা প্রত্যাখাত দল বিএনপি নেতা মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে কথা বলে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও নব-নির্বাচিত বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোমিন মন্ডলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন