এবারও এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে সেরা স্থানটি ধরে রেখেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। তাদের পাশের হার শতভাগ। মোট ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়েছে।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ সাদিকুল বারী জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫২ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে।
তাদের পাশের হার শতভাগ এবং যশোর বোর্ডের সেরা হয়েছে বলে তিনি আরও জানান।
এ দিকে ঝিনাইদহ শহরের কাঞ্চন মডেল হাইস্কুলে ৪৫ জন শিক্ষার্থী জিপি-এ ৫ পেয়েছে। পাশের হার ৯৫ ভাগ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে শতভাগ পাশ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, এবারে ঝিনাইদহ কাঞ্চননগর হাইস্কুল থেকে ২৩৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৯, মানবিকে ১ ও কমার্স বিভাগে ৫ জন জিপিএ ৫ পেয়েছে। তবে এ প্রতিষ্ঠানে পাশের হার ৯৫ ভাগ।


