শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

মা-বাবার ওপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

Hangপালক বাবা-মায়ের ওপর অভিমান করে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ষষ্ঠ শ্রেণির আফসানা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরবয়রাগাদি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অফাসানা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চরবয়রাগাদী গ্রামের আলমাস আলীর পালিত মেয়ে। সে  উপজেলার বালুচর হাজী আবুবক্কর ছিদ্দিক উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের ভাই কামাল হোসেন বলেন, বুধবার সকালে পড়তে বসা ও স্কুলে যাওযার জন্য আফসানাকে বকাঝকা করেন মা বিমলা বেগম। এর জের ধরে সকালে শোবার ঘড়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

আমরা পাঁচ ভাই হওয়াতে বাবা আলমাস আলী পাশের কানাইনগর গ্রামের দরিদ্র ফজল হকের মেয়েকে ১০ বছর আগে দেড়বছর বয়সি আফসানাকে পালক আনেন। পাঁচ ভাইয়ের এক বোন হিসেবে আফসানা খুব আদরে যত্নে বড় হয়েছে।

তিনি বলেন, আমরা ভাইয়েরা সবাই বিদেশে থাকি দুই মাস হলো আমি ব্রুনাই থেকে দেশে এসেছি

আফসানার গর্ভধারিনী মা রওশনয়ারা বলেন,আমার পাঁচ মেয়ে হওয়ায় অভাবের সংসারে তাদের ভরন পোষন না করতে পেরে ছোট মেয়ে আফসানাকে দেড় বছর বয়সে পাঁচ ছেলের বাবা আলমাস আলীকে পালক দেই। সেখানেও আমার মেয়ে বাঁচতে পারলো না।

তিনি বলেন, পালক দেয়ার এতো বছর পরে মেয়ের সঙ্গে দেখা হলো না। দেখা হলো তার লাশের সঙ্গে। শুনেছি মেয়েটা আমার বেশি জেদি হয়েছিল।

ঘটনার সততা নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি মো. ইযারদৌস হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন