রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফ (২০) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে চেয়ারম্যানবাড়ীর গলির সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, মগবাজারে চেয়ারম্যানবাড়ীর সামনে কয়েকজন দুর্বৃত্ত আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আরিফ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে অপর ঘটনায় বুুধবার রাত ১টার দিকে সুমন (২২) নামে এক যুবকের পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।


