বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তিশার প্রেমিক হৃদয় খান

photo-1463047163অভিনয়ে জুটি হিসেবে দেখা যাবে অভিনেত্রী তিশা ও সঙ্গীতশিল্পী হৃদয় খানকে। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ঈদ নাটক ‘রূপকথা’য় দেখা যাবে তাদের। নাটকটিতে তিশার প্রেমিক হিসেবে দেখা যাবে হৃদয় খানকে।

ভালোবাসার গল্প নিয়ে এই নাটকটি নির্মিত হবে। এতে দেখা যাবে তিশা ও হৃদয় খান একই সঙ্গে পড়ালেখা করেন। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গেয়েছেন হৃদয় খান।

নাটকটির দৃশ্যধারণ শুরু হচ্ছে বৃহস্পতিবার। আসাদ জামানের নাট্যরূপে ‘রূপকথা’ নির্মিত হচ্ছে ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে। এটি প্রচার হবে ‘চ্যানেল আই’য়ে।

আরও পড়ুন