বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রিটেন ও বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী যা করবেন

PM-Hasina-bulইউরোপের বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নিতে রোববার (১৫ মে) এক সপ্তাহের জন্য দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ মে পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন শেখ হাসিনা।

১৮ মে সকালে প্রধানমন্ত্রী লন্ডন থেকে বিশেষ একটি ফ্লাইটে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। দুপুরে তিনি সোফিয়া বিমানবন্দরে পৌঁছাবেন।

এর পরদিন ১৯ মে প্রধানমন্ত্রী অংশ নেবেন ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে।

এ সম্মেলনে অংশ নেওয়ার পরদিন ২০ মে সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

২১ মে ভোর সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা।

আরও পড়ুন