শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

শ্যালিকাকে যৌনপল্লীতে বিক্রি

victim.-A-saশ্যালিকাকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে বরিশালে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ আদেশ দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের।

পলাতক আসামি মনির হাওলাদার মাদারীপুরের গোপালপুর জনাবন্দি গ্রামের নিলু হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, মনিরের শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।

“২০০৩ সালে ৬ নভেম্বর পাত্র দেখানোর কথা বলে শ্যালিকাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে মাদারীপুরের এক যৌনপল্লীতে বিক্রি করে দেয় মনির।”

২০০৪ সালে ২৯ ডিসেম্বর সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মনিরের স্ত্রী তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা করেন।

একই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

আরও পড়ুন