বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে সোনার বিস্কুট

Gold-1ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস।

ওই যাত্রী তার পায়ুপথে লুকিয়ে সোনার বিস্কুটগুলো নিয়ে এসেছিলেন বলে কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান। তিনি বলেন, এমিরেটসের একটি ফ্লাইটে শুক্রবার বিকালে ঢাকায় নামেন আবু বক্কর নামের ওই যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে কাস্টমস প্রিভেনটিভ দল। পরে টয়লেটে নিয়ে তার পায়ুপথ থেকে আটটি সোনার বিস্কুট বের করা হয়। ওই সোনার ওজন ৯২৮ গ্রাম।

আবু বক্করের কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আবু বক্করের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেজাউল করিম জানান।

আরও পড়ুন