বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

১৬ রিয়াল মাদ্রিদ ভক্তকে গুলি করে হত্যা

is_12870_1463195517ইরাকের রাজধানী বাগদাদে রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে আইএসের তিন বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও ২৬ রিয়াল মাদ্রিদ ভক্ত। খবর ডেইলি মিররের।

বাগদাদের ৫০ মাইল উত্তরে আল ফুরাত ক্যাফেতে অবস্থিত দেশটির রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবের প্রধান কার্যালয়ে শুক্রবার মধ্যরাতে আইএসের ৩ জঙ্গি একে-৪৭ নিয়ে নির্বিচারে গুলিবর্ষন করলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও ক্রেতাও রয়েছেন।

হামলার পরে আইএস এর দায় স্বীকার করেছে। তাদের মতে খেলাধুলা হারাম। তাই এ হামলা চালানো হয়েছে।

এদিকে, হামলায় নিহতদের সমবেদনা জানাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আজ শনিবার হাতে কালো ব্যাজ ধারণ করবে বলে জানা গেছে।

আরও পড়ুন