বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুস্তাফিজ জাদুর শেষ হয়নি

Musta1461442170ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুটি ম্যাচে উইকেট পাননি বলে মুস্তাফিজ ভক্তরা যেন হতাশ হয়ে পড়েছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ তো বলতে শুরু করে দিয়েছিলেন, ‍মুস্তাফিজের জাদুময় বোলিংয়ের রহস্য ধরা পড়ে গেছে। না, মুস্তাফিজ জাদুর শেষ হয়নি।

রোববার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজের দ্বিতীয় বলেই সেই কথাই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার সেনসেশন ‘কাটারমাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে নিজের দ্বিতীয় বলে বাংলাদেশের এই তরুণ পেসার তুলে নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক মুরলি বিজযের উইকেট।

মুস্তাফিজের স্লোয়ার কাটার বুঝতে পারেনি বিজয়। তাকে ডেভিড ওয়ার্নের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ১-০-৪-১। অবশ্য ম্যাচে নিজের পরের তিনটি ওভারে সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। ওই তিন ওভারে মোট ২৮ রান দিয়েছেন তিনি, পাননি কোনো উইকেট। ম্যাচে মুস্তাফিজের চূড়ান্ত বোলিং ফিগার দাঁড়িয়েছে ৪-০-৩২-১।

ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) রোববার মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

মোহালির মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক মুরলি বিজয়।

পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই আসরের প্লে-অফ পর্ব নিশ্চিত হয়ে যাবে ডেভিড ওয়ার্নারের দলের। অন্যদিকে, এই ম্যাচ জিতলে নিছক সম্মান রক্ষা হবে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের। কেননা, ইতোমধ্যে প্লে-অফ পর্ব থেকে ছিটকে পড়েছে দলটি।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে পাঞ্জাব। কেসি কারিয়াপ্পার পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে অনুরিত সিংকে। অন্যদিকে, সানরাইজার্সের একাদশে পরিবর্তন এসেছে দুটি। কেইন উইলিয়ামসন ও বারিন্দার সরনের পরিবর্তে নেওয়া হয়েছে বেন কাটিং ও করন শর্মাকে।

যথারীতি এই ম্যাচেও সানরাইজার্সের বোলিং ইউনিটের শক্তি যোগাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন