বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাইবার হামলা: ভিয়েতনামের ব্যাংকেও হানা দিয়েছিল হ্যাকাররা

14293_leadহ্যাকাররা শুধু বাংলাদেশ ব্যাংকের একাউন্টই হ্যাক করে নি। তারা ভিয়েতনামের একটি ব্যাংক হ্যাক করে ১১ লাখ ডলার চুরির চেষ্টা করেছিল। কিন্তু ভিয়েতনামের ওই ব্যাংকটি হ্যাকারদের সেই অপচেষ্টা রুখে দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হ্যানয় ভিত্তিক তিয়েন ফং ব্যাংকের (টিপি ব্যাংক) একাউন্ট হ্যাক করে ওই অর্থ চুরি করার চেষ্টা করা হয়েছিল।

রোববার এ কথা স্বীকার করেছে ব্যাংকটি। তারা বলেছে, গত বছরের শেষ চতুর্ভাগে তারা সন্দেহজনক রিকুয়েস্ট পায় বৈশ্বিক আন্তঃব্যাংক ম্যাসেজিং সংস্থা সুইফট থেকে। তাতে ১১ লাখ ডলার স্থানান্তরের কথা বলা হয়।

টিপি ব্যাংক বলেছে, সঙ্গে সঙ্গে তারা ওই অর্থ স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার উদ্যোগ নেয। এ জন্য তারা দ্রুততার সঙ্গে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব পক্ষকে বিষয়টি অবহিত করে। ফলে ব্যাংকটির কোন ক্ষতি হয় নি। এতে সুইফট সিস্টেমের ওপর কোন প্রভাব ফেলে নি। প্রভাব ফেলেনি ব্যাংক ও এর কাস্টমারদের মধ্যে। সুইফট ব্যাংক ম্যাসেজিং সিস্টেমের সঙ্গে সংযোগ পাওয়ার জন্য বাইরে থেকে তৎপরতা চালানো হয়েছে।

তবে তারা এক্ষেত্রে সার্ভিস প্রভাইডারের নাম প্রকাশ করে নি। টিপি ব্যাংক বলেছে, তারা এক্ষেত্রে বাইরে থেকে চুক্তি করা একটি সেবাদানকারীকে ভাড়া করেছিল। ওই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছে তারা। এরপর ব্যবহার করা হযেছে একটি নতুন সুইচিং সিস্টেম, যা অধিকতর নিরাপদ। এর মাধ্যমে তারা এখন সুইফটের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *