বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২, আহত ৫০

1463377967

চলন্ত ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে আবারও একটি সংঘর্ষের ঘটনা ঘটল।

চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর রেলগেটে তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন দোহাজারীর দিকে যাচ্ছিল। এই সময় একটি বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল।

101_Train_Bus_Accsident_ctg_160516_1চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মহিউদ্দিন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাসটি রেললাইনে উঠে যায়।

এতে চলন্ত ট্রেনটি বাসটিকে অন্তত ২০০ গজ টেনে নিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে।

মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন- মরিয়ম বিবি (৪০) ও ২০ বছর বয়সী এক তরুণী।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন