বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিক্ষিকাকে ধর্ষণকারী প্রধান শিক্ষক বরখাস্ত

Raped-2-Daughtersমেহেরপুরের মুজিবনগরের একটি স্কুলের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে একই স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি।

গত শুক্রবার সকালে কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে ওই শিক্ষিকা ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত শনিবার রাতে শিক্ষিকা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে আজ সকাল নয়টার দিকে মুজিবনগর এলাকায় বিভিন্ন শ্রেণি–পেশার নারী-পুরুষ ওই স্কুলের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা প্রধান শিক্ষককে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন বলেন, প্রাথমিকভাবে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মানুযায়ী তিনি স্থায়ীভাবে বরখাস্ত হবেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রধান শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন