বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সরকার কিছুই করে না, স্পষ্ট মিথ্যা’

image_37665প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেইজে লেখেছেন- আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭ টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪ টিতে যারা জড়িত তাদের গ্রেফতার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।

তিনি লেখেন, ‘যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না তারা স্পষ্ট মিথ্যা বলছেন।’

সোমবার রাতে নিজের ফেসবুক পেইজে এ কথা লেখেন।

তিনি লেখেন- ‘আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি। ’

জয় লেখেন, ‘আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। এদের দু’জন সন্দেহভাজন মায়ানমারের নাগরিক।’

আরও পড়ুন