বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনার কৌশলের কাছে বিএনপি হেরে গেছে’

obaidul_qader_13263_1463468976দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কাছে হেরে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

তার মতে, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে এবং রাজনৈতিক ভাবে মার খেয়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমাদের দেশে রাজনৈতিক সংকট থাকতেই পারে- এর মানে এই নয় যে ইসরাইলী গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে হবে।

তিনি বলেন, ভারতে বসে বিএনপি নেতা আসলাম চৌধুরী দেশবিরোধী ষড়যন্ত্র বৈঠক করেছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, যানবাহন চলাচল ও যাত্রীদের নিরচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের গড়ে ২০ শতাংশ কাজ বাকি আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বর্ষার কারণে চার লেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ মহাসড়কের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে চার লেন সড়ক প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার প্রমুখ।

আরও পড়ুন