বুধবার ৪ নভেম্বর ২০২৬

পায়ুপথে ১২ সোনার বিস্কুট: কলকাতা বিমানবন্দরে আটক বাংলাদেশি

Kolkata-Gold-Barকলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বারসহ এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দরের শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স বিভাগ তাঁকে আটক করে।

আটক হওয়া বাংলাদেশি আবদুল কাইয়ুম (৩৩) কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে করে কলকাতায় নামেন। এরপর কলকাতা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই কলকাতা বিমানবন্দরের গ্রিন চ্যানেলের কাছে শুল্ক বিভাগের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর মলদ্বারের ভেতর সোনার বিস্কুটের উপস্থিতি ধরা পড়ে স্ক্যানিং মেশিনে। এরপরেই শুল্ক দপ্তরের কর্মকর্তারা তাঁকে আটক ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তিনি মলদ্বারে সোনা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এরপর কাইয়ুমকে ময়দানে নিয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে তাঁকে প্রায় এক ডজন কলা খাওয়ানো হয়। এরপর শৌচাগারে পুলিশি পাহারায় কাইয়ুমের মলদ্বার থেকে পর পর ১২টি সোনার বার বের হয়। সোনার বারগুলো কনডমের মধ্যে ভরে নিজের মলদ্বারে লুকিয়ে রেখেছিলেন কাইয়ুম।

বিমানবন্দরের শুল্ক দপ্তরের পুলিশ সুপার রঞ্জন কুমার জানান, এই সোনার বারগুলোর ওজন এক কেজি ২০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ ৭২ হাজার রুপি। এখন বিয়ের মৌসুম হওয়ায় সোনা পাচারের প্রবণতা বেড়েছে। তবে পুলিশ কড়া নজরদারি রাখছে।

আরও পড়ুন