জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ মে ও ২৮ মে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ মে ও ৩ জুন দুপুর ২টায় যথাক্রমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।


