বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন: গণসংযোগে সংঘর্ষে যুবক নিহত

original1111_13386_1463559422কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে গণসংযোগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাজুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক লোকজন।

নিহত তাজুল ইসলাম উপজেলার সিতলা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে উপজেলার সিতলা গ্রামে মেম্বার প্রার্থী আক্তার হোসেন ও চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে তাজুল গুরুতর আহত হলে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে গভীররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান অষ্টোগ্রাম থানার ওসি তদন্ত মো. শামসুল আলম।

তিনি বলেন, অষ্টোগ্রামের সিতলা গ্রামে গণসংযোগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী আক্তার হোসেন ও চাঁন মিয়ার সমর্থকদের প্রথমে বাকবিতণ্ডা হয়।

পরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বল্লমের আঘাতে তাজুল ইসলামের বুকে গভীর ক্ষত হয়। তাকে গুরুতর অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তার মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি তদন্ত মো. শামসুল আলম।

আরও পড়ুন