বুধবার ৪ নভেম্বর ২০২৬

যৌনকর্মের সময় শ্বাসরোধে নারী মনোবিজ্ঞানীর মৃত্যু

Strangledযৌনকর্মের সময় শ্বাসরোধ করার কারণে মেক্সিকোর এক নারী মনোবিজ্ঞানীর মৃত্যু হয়েছে। তার নাম তানিয়া ত্রিনিদাদ (২৩)। ব্রিটেনের অনলাইন মেট্রোতে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়, তানিয়া ত্রিনিদাদ তার যৌনসঙ্গী জোনাথান রুইজ টরেজকে (৩২) যৌনক্রিয়ার সময় নিজেই শ্বাসরোধ ও তার গালে চড় মারতে বলেন। জোনাথান সঙ্গীর কথামতো কাজ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করেছে এবং জোনাথানকে গ্রেফতার করেছে।

জোনাথান পুলিশকে জানান, তানিয়া তার রুমমেট ছিলেন। আরেক বন্ধু জোসে লুইজ আর্জাতে মার্টিনেজসহ মোট ৩ জন থাকতেন তারা। ঘটনার সময় তারা তিনজনই প্রচুর মদপান করেন। এক পর্যায়ে তানিয়া তাদের ২ জনের সঙ্গেই যৌনকর্ম করার ইচ্ছা প্রকাশ করে।

মার্টিনেজ ঘুমিয়ে পড়লে তানিয়া ও জোনাথান জেগেই থাকে। তানিয়া তখন জোনাথানকে তাকে বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ ও চড় মেরে যৌনক্রিয়া চালিয়ে যেতে অনুরোধ করে।

জোনাথান মেট্রোকে বলেন, ‘ঘটনার সময় দুর্ঘটনাবশত খুব বেশি সময় শ্বাসরোধ হওয়ার কারণে তানিয়ার মৃত্যু হয়।’

ডাক্তাররা জানিয়েছে, শ্বাসরোধের ফলে সৃষ্ট সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে। যার ফলে তার নাকের হাড় ভেঙে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন