বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অধ্যাপক রেজাউল হত্যা: কারাগারে সন্দেহভাজন শিবির নেতা হাফিজুরের মৃত্যু

rajshahi_13447_1463627722রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল হত্যা মামলায় গ্রেফতার সন্দেহভাজন আসামি ও শিবির নেতা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজশাহী কারাগারে অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মো. হাফিজুর রহমান নগরীর ১৯নং ওয়ার্ডা ছাত্র শিবিরের সেক্রেটারি। তিনি রাবির লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহী নগরীর ছোটবন গ্রাম এলাকায়।

মহানগর গোয়েন্দা পুলিশের পারিদর্শক রোজাউল সাদিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তার মৃত্যুু কারণ জানাতে পারেননি তিনি।

এর আগে ২৩ এপ্রিল রাতে নগরীর ছোটবন গ্রাম এলাকার নিজ বাড়ি থেকে হাফিজুরকে আটক করা হয়। এর দুইদিন পর তকে গ্রেফতার দেখানো হয়।

গত ২৮ এপ্রিল তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তবে রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

আরও পড়ুন