বলিউড অভিনেত্রী দীপিকা পড়ুকোন এখন হলিউড মাতাচ্ছেন।
দীপিকা অভিনীত হলিউড ছবি ‘ট্রিপল এক্স’ এখনও মুক্তি পায়নি। তার আগেই ছবির বেশকিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে।
আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে।
শুধু ভিডিও নয়, এই ছবির বেশ কিছু স্টিল ছবিও ইন্টারনেটের দৌলতে ছড়িয়ে পড়েছে।
এই ছবিতে একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন দীপিকা। এ অভিনেত্রীর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। ইতোমধ্যেই বলিউডের নাম্বার ওয়ান আসনটি পোক্ত করে ফেলেছেন দীপিকা।
এবার হলিউড জয় করার পালা। বেশ কিছুদিন ধরে উত্তর আমেরিকাতেই রয়েছেন সুন্দরী ‘ট্রিপল এক্স’ ছবির শুটিংয়ের জন্য।
এ ছবি নিয়ে দীপিকা ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে।



