বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকায় স্থানান্তর

vokto_13590_1463729051কান ধরে ওঠ-বস করানো সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে বিকালে ধর্ম অবমাননার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণদি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত সবার সামনে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান কান ধরে ওঠ-বস করেন। এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

আরও পড়ুন