বুধবার ৪ নভেম্বর ২০২৬

এই নারী আপনার ফেসবুকে বন্ধু থাকলে এখনই ব্লক করুন

Madhu Shah Facenook‘এই নারী আপনার ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’- এক নারীর ছবিসহ এমনই একটি সংবাদ পরিবেশন করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। জি নিউজের খবর অনুযায়ী এই নারীর ছবিসংবলিত ফেসবুক অ্যাকাউন্টগুলো সবই স্প্যাম অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্ট ফেসবুকে থাকলে আপনার অ্যাকাউন্টটিও নিরাপদ নয়।

এই খবরটি ভারতের খ্যাতনামা বিভিন্ন অনলাইনসহ সংবাদমাধ্যমে প্রচারের পর খবরটি এখন ‘ভাইরাল’। খবর অনুযায়ী, মধু শাহ নামে একই নামে একই ছবিতে একই ‘নারীর’ ৩৪টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। যার অধিকাংশেরই বন্ধুসংখ্যা পাঁচ হাজারের বেশি। তার বন্ধু তালিকায় ভারতসহ বাংলাদেশ ও পাকিস্তানের অনেকেই রয়েছেন।

জি নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি এই অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন স্প্যাম মেসেজ লাখো অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ‘ভিডিও এবং মেসেজের’ স্প্যাম মেইলগুলো ছড়ানো হয়েছিল এই মধু শাহ নামের অ্যাকাউন্টগুলো থেকেই।

আর প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই স্প্যাম মেইলগুলোই বিভিন্নভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে দায়ী ছিল। আর তাই এই অ্যাকাউন্টগুলো বর্জনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা। কারণ, এই মহিলা কারও ফেসবুক ফ্রেন্ড থাকলে তার অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে পারতো।

আরও পড়ুন