বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যৌনপল্লী থেকে উদ্ধার ৫ কিশোরী

Daulatdia-ghat যৌনপল্লী থেকে বৃহস্পতিবার রাতে পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এসময় লায়লা বেগম নামে এক সর্দারনিকে আটক করেছে র‌্যাব। দীর্ঘ দুই মাস ধরে ওই কিশোরীদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হত।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে উদ্ধার হওয়া কিশোরীরা হলো, রংপুরের (১৩), মানিকগঞ্জের (১৬), কুমিল্লার (১৩) ও (১৬) বছরের দুই জন এবং গোপালগঞ্জের(১৫) বছরের এক কিশোরী।

শুক্রবার সকালে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-হাসান তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে র‌্যাবের একটি দল ওই যৌনপল্লীর সর্দারনি লায়লা বেগমের (৪৫) ঘরে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ১৩ থেকে ১৬ বছর বয়সী পাঁচ কিশোরীকে উদ্ধার ও লায়লা বেগমকে আটক করা হয়।উদ্ধার হওয়া কিশোরীদের উদ্ধৃতি দিয়ে অধিনায়ক জানান, একটি নারী পাচার চক্র দেশের বিভিন্ন স্থান থেকে তাদের জোর করে অপহরণ করে ওই যৌনপল্লীতে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করেছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া কিশোরীদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে তাদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আর সর্দারনি লায়লা বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন